দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হামলা চালানোয় হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান।
বুধবার বিকেলেই পুরোপুরি বন্ধ হয়ে যায় তেলবাহী জাহাজ চলাচল।’
এর আগে এদিন সকালে ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্ত মেনে নেওয়ার পর যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ইরানের অনুমতি নিয়ে দুটি ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছিল।
ইরানের ১০ দফা প্রস্তাবের অন্যতম শর্ত ছিল লেবাননসহ তাদের মিত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা বন্ধ রাখা। তবে সেই শর্ত ভঙ্গ করে ইসরায়েল লেবাননে হামলা চালায় বলে দাবি করা হয়েছে।
এর আগে ফার্স নিউজ এজেন্সিকে এক নিরাপত্তা-সামরিক সূত্র জানায়, লেবানন ও সেখানে ইসলামী প্রতিরোধ শক্তির ওপর জায়নিস্ট বাহিনীর ধারাবাহিক হামলার জবাবে ইরান দখলকৃত অঞ্চলে ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে প্রতিরোধমূলক অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করছে।
সূ্ত্র: ফারস নিউজ এজেন্সি
/অ